অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন সাবেক নাম্বার ওয়ান রজার ফেদেরার। রবিবার তিন ঘণ্টা ২৪ মিনিটের লড়াইয়ে শেষে ফেদেরার হারিয়ে দেন জাপানের কেই নিশিকোরিকে।
রড লাভার অ্যারেনায় চতুর্থ রাউন্ড বা শেষ ষোলোর ম্যাচটি সর্বোচ্চ পাঁচ সেটে গড়ায়। প্রথম সেটে জয় পান নিশিকোরি (৭-৬)। এরপর ফেদেরার ৬-৪ এ সেট জেতেন। তৃতীয় সেটে আবারো জয় পান ফেদেরার (৬-১)। চতুর্থ সেটে গিয়ে ম্যাচ জমে উঠে। জয় তুলে নেন নিশিকোরি (৬-৪)। ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। তাতে ৬-৩ ব্যবধানে জয় নিয়ে কোর্ট ছাড়েন ফেদেরার।
ইতোমধ্যে বছরের প্রথম এই গ্র্যান্ডস্ল্যাম থেকে বাদ পড়েছেন বর্তমান শীর্ষ বাছাই অ্যান্ডি মারে ও সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ।
ইত্তেফাক/এমএইচ
