চীনে ভূমিধসে নিহত ১২ জনের মৃতদেহ উদ্ধার

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ২২:০০
চীনে উদ্ধারকর্মীরা দেশের মধ্যাঞ্চলে ভূমিধস কবলিত একটি হোটেলে নিহত ১২ জনের মৃতদেহ উদ্ধার করেছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া রবিবার এ কথা জানায়।
 
বার্তা সংস্থা জানায়, হুবেই প্রদেশে অবস্থিত মিরাজ হোটেলটিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় এর ভবনের পেছন দিকের একটি ঢালু জায়গা দিয়ে নেমে আসা তিন হাজার ঘন ফুট কাদামাটি আছড়ে পড়ে। হোটেলটির মালিক হে দাহুই এ দুর্যোগের সময় মারা যান।
 
ভূমিধসে সর্বোচ্চ ১৫০ মেট্রিক টন ওজনের বেশ কিছু পাথর ধসে পড়ে এবং এতে মিরাজ হোটেলের নিচ তলার রেস্টোরেন্টে ১৫ জন লোক আটকা পড়ে। সিনহুয়া জানায়, উদ্ধারকর্মীরা পাঁচ জনকে টেনে বের করে আনতে সক্ষম হলেও দু’জন হাসপাতালে মারা যায়।
 
ইত্তেফাক/এসএসএ