কুষ্টিয়ার দৌলতপুরে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধে শর্টগানের গুলিতে ২০ জন আহত হয়েছেন।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পিয়াপুর ইউনিয়নের কামালপুর বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- হামিদ (৪৫), সাদ্দাম (৩২), মরজেম (৫৫), ঝন্টু (২৫), মতিয়ার (৪৮), দুলাল (৫০), ফরিদ (৩৮), সুজন (২৮), খবির (৪৬), রাসেল (২২), শহিদ (৪০), লিটন (২২), হাসান জর্দার (৪০), রবিউল (৪৫), রিয়াজ মোল্লা (৩২), ছাবদেল (৫০), মন্টু (৪৮), হাসান (৫০) ও মুন্তাজসহ (৩৮) ২০ জন।
দৌলতপুর থানার ওসি আহমেদ কবীর জানান, কামালপুর বাজারের মধ্য দিয়ে গ্রামবাসীর যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ নিয়ে ছালামত নামে এক ব্যক্তি শর্টগানের গুলি চালিয়েছে। আহতদের উদ্ধার করে দৌলতপুরসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ছালামতকে আটক কররা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
