বাংলাদেশের পঞ্চম উইকেটের পতন

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ০৯:৪৩
 
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের কাছে দাঁড়াতেই পারছে না বাংলাদেশ। মাত্র ৩৫ রান লিড তুলতেই স্বাগতিকদের কাছে ৫ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। আউট হয়ে গেছেন প্রথম সারির ৫ জন ব্যাটসম্যান। চতুর্থ দিনে এখনো বাকি আছে ৩৭ ওভার।
 
প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতার পর বোলারদের কল্যাণে নিউজিল্যান্ডকে ৩৫৪ রানে অলআউট করতে সক্ষম হয় বাংলাদেশ। অবশ্য কিউইদের এই সংগ্রহ আরো কম হত যদি বাংলাদেশ দ্বিতীয় দিন ৪টি ক্যাচ মিস না করত। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের নেয়া ৫৬ রানের লিড অতিক্রম করতেই দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।  দলীয় ১০০ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন সাব্বির রহমান। ওয়েগনারের বলে ক্যাচ আউট হন তিনি।
 
তৃতীয় দিনের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ায় ঘাটতি পুষিয়ে নিতে চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু উইকেট ভেজা থাকায় সেটি সম্ভব হয়নি। খেলা শুরু হয় স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় ভোর ৪টা)। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৮৯ রানের জবাবে নিউজিল্যান্ড দ্বিতীয় দিন শেষ করে ৭ উইকেটে ২৬০ রানে। চতুর্থ দিন হেনরি নিকোলস একাই সেই রানকে ৩৫৪ তে নিয়ে যান। এ সময় সেঞ্চুরি থেকে কিছু দূরে (৯৮) থাকা অবস্থায় মিরাজের বলে বোল্ড আউট হন তিনি।
 
ইত্তেফাক/আরএ