কথাশিল্পী এবং অভিনয় শিল্পী পারভেজ আক্তার প্রথম চলচিত্রে অভিনয়ে করছেন। আর এই চলচিত্রটি হচ্ছে ছটকু আহমদের ‘এক কোটি টাকা’।
পারভেজ ‘৯৭ সালে প্রথম অভিনয় করি বিটিভির ‘গোধূলীয়া’ নাটকে। এরপর প্রায় নিয়মিত একের পর এক খন্ড নাটক, ধারাবাহিকে অভিনয় করে যাচ্ছেন। পাশাপাশি লিখে যাচ্ছেন উপন্যাস। এবার কলকাতা বইমেলা এবং একুশের মেলায় তার ২টি উপন্যাস বের হচ্ছে।
সিনেমায় প্রথম অভিনয় সম্পর্কে বলেন, টিভি এবং মঞ্চ থেকে তো কিছুটা ভিন্ন। সেই কথা ভেবেই একটু সিরিয়াস হতে হচ্ছে। তবে ভাবতে ভালো লাগছে, ‘এক কোটি টাকা’র গৌরব।
ইত্তেফাক/এমএআর
