ছয়দিনই ‘বউ বকা দেয়’

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১২:৫২
সপ্তাহে চার দিনের প্রচার থেকে এবার ছয় দিনে এলো ‘বউ বকা দেয়’ নাটক। একুশে টিভিতে বহুল প্রচারিত নাটকটি ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জণ করেছে। আর সেকথা বিবেচনা রেখে আরো দুইদিন প্রচারের সময় বাড়ানো হয়েছে।
 
আগে সপ্তাহে চার দিন প্রচার হতো। এখন থেকে ছয় দিন দেখবেন দর্শকরা। মারুফ রেহমানের পরিচালনায় এটি পরিচালনা করছেন মারুফ মিঠু। এরমধ্যে ১০০ পর্ব প্রচার হয়েছে ধারাবাহিকটির। 
 
নির্মাতা মারুফ মিঠু জানিয়েছেন, রবি থেকে শুক্রবার রাত ৮টায় কমেডি গল্পনির্ভর এই নাটকটি প্রচার হচ্ছে। খুব ভালো সাড়া পাচ্ছি কাজটিতে। আগামীতে আরো চমক থাকছে গল্পে। আশা করছি নাটকটি আরো জমে উঠবে।
 
‘বউ বকা দেয়’ ধারাবাহিকে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, মীর সাব্বির, আরফান আহমেদ, সাজু খাদেম, ফারুক আহমেদ, সামিহা সাঈদ, মাসুদ হারুন, পরেশ আচার্য্য প্রমুখ।
 
ইত্তেফাক/এমএআর