মাইকেল মধুসূদন দত্ত, যিনি বাংলা ভাষায় প্রথম নাটক রচনা করেছেন। এই মাইকেল আসছেন মঞ্চে। হ্যাঁ, বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্তকে মঞ্চে নিয়ে আসছে নাট্যদল প্রাঙ্গণেমোর। খবরটি জানিয়েছেন নাট্য নির্দেশক-অভিনেতা অনন্ত হিরা।
আসছে ২৬ জানুয়ারি বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হবে ‘দাঁড়াও...জন্ম যদি তব বঙ্গে’ শিরোনামের নাটকের প্রথম মঞ্চায়ন।
রচনা করেছেন অপূর্ব কুমার এবং নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।
বছরের শুরুতে দলটি মঞ্চে নিয়ে আসছে মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে নির্মিত এ নাটক।
অভিনয় করেছেন অনন্ত হিরা, রামিজ রাজু, শুভেচ্ছা রহমান ও আল-আভী জাহান। মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ, সংগীত পরিচালনা করেছেন রামিজ রাজু।
ইত্তেফাক/এমএআর
