কিংবদন্তির জন্মদিন উদযাপন

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৫:১৯
 
বাংলা চলাচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়ক রাজরাজ্জাক। ২৩ জানুয়ারি তার ৭৬তম জন্মদিন। চ্যানেল আই এ উপলক্ষে দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
সোমবার বেলা ১২ মিনিটে চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ‘তারকাকথন’টি ছিলো ব্যাতিক্রমী। যেখানে উপস্থিত ছিলেন নায়ক রাজ্জাক। 
 
সকালে প্রবীণ এ অভিনেতা চ্যানেল আই ভবনে প্রবেশ করে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। 
IMG0
চ্যানেল আই স্টুডিওতে রাজ্জাকের সাথে ছিলেন গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়ক ফারুক, নিপুন, রাজ্জাকের ছেলে সম্রাট, আনন্দ আলো রেজানুর রহমান, চলচ্চিত্রের নতুন মুখ তানিয়া রীতু প্রমুখ। 
 
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মিলে স্টুডিওতে কেক কেটে রাজ্জাকের জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানটি ঘণ্টাব্যাপী চ্যানেল আই সরাসরি সম্প্রচার করেছে।
 
ইত্তেফাক/এমএআর