রাজধানীর দারুসসালামে বাসে এক তরুণীকে যৌন হয়রানীর অভিযোগে গাড়ির চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলেন- চালক কুতুবুদ্দিন ও হেলপার মিলন।
শনিবার ঢাকা থেকে গাবতলী-নবীনগর রুটের একটি বাসে যৌন হয়রানীর অভিযোগে এক তরুণী দারুস সালাম থানায় মামলা করেন।
দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান জানান, শনিবার ওই বাসে তরুণী যৌন হয়রানীর শিকার হন বলে অভিযোগ করা হয়। মামলায় গাড়ির চালক ও সুপারভাইকে আসামি করা হয়েছে।
আজ সকালে গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়। সুপারভাইজার পলাতক রয়েছে।
উল্লেখ্য, গত বছর একই রুটের একটি বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী যৌন হয়রানীর শিকার হন। এই অভিযোগে ওই শিক্ষার্থী দারুস সালাম থানায় মামলা করলে পুলিশ গাড়ির চালক ও হেলপারকে আটক করেছিল।
ইত্তেফাক/এএন
