‘রইস’ বিরোধী মন্তব্যে এবার বিজেপি নেতা

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৫:৪৫
 
বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেতা শাহরুখ খানের। এবার শাহরুখকে কটাক্ষ করে নতুন সমালোচনা করলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। খবরটি প্রকাশ করেছ ইন্ডিয়ান এক্সপ্রেস। 
 
‘রইস’ সিনেমাটিকে দেশবিরোধী বলে মন্তব্য করেছেন কৈলাশ। বিজেপি এ নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘রইস’ আমাদের দেশের সিনেমা নয়। এটি আমাদের কোনো কাজেও দিবে না। আমাদের উচিৎ ‘কাবিল’ সিনেমার পাশে দাঁড়ানো।’ শাহরুখকে সরাসরি আক্রমন না করলেও শাহরুখই যে তার লক্ষ্য তা পরিস্কার।
IMG0
উল্লেখ্য, কিছুদিন আগে ‘রইস’ সিনেমার এক পরিবেশককে হুমকি দেয় ভারতের কট্টরপন্থী সংগঠন শিব সেনা। 
 
গুজরাটের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী আবদুল লতিফের জীবনী নিয়ে ‘রইস’ সিনেমাটি নির্মাণ করা হয়েছে। শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে মাহিরা খানের। 
 
‘রইস’ আসছে ২৫ জানুয়ারি মুক্তি পাবে। একইদিনে হৃতিক অভিনীত ‘কাবিল’ সিনেমাও মুক্তি পাবে। সেই জায়গা থেকে বিজেপি নেতা কৈলাশ হৃতিককে সমর্থন দিলেন।
 
ইত্তেফাক/এমএআর