ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় বাব আল মান্দাবে অন্তত ৫২ হুতি বিদ্রোহী মারা গেছেন। এছাড়া আধা-সরকারি বাহিনীর ১৪ জন সদস্যও নিহত হয়েছেন বলে জানা গেছে।
৭ জানুয়ারি ধুবাব জেলা পুনরুদ্ধারে অভিযান শুরু করে দেশটির প্রেসিডেন্ট আবেদ্রাবো মানসুর হাদির অনুগত সেনারা।
ইয়েমেনের সামরিক এক কর্মকর্তা জানান, সৌদি আরবের নেতৃত্বে বহুজাতিক বাহিনীও এ অভিযানে যোগ দেয়। সৌদি বাহিনীর সহযোগিতায় ইয়েমেনের সেনারা ক্রমেই এগিয়ে যাচ্ছে। কোনো কোনো অঞ্চল পুনর্দখল নিয়েছে সেনারা। দু'পক্ষ এখন তীব্র যুদ্ধে লিপ্ত। সরকারি সেনারা মোচা বন্দর উদ্ধারের চেষ্টা করছে। টাইমস অফ ইন্ডিয়া
ইত্তেফাক/এমএইচ
