চীনে ‘এক সন্তান আইন’ পরিবর্তনে জন্মহার বৃদ্ধি

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৯:০২
চীনে গত কয়েক বছরের তুলনায় ২০১৬ সালে জনসংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে চীনের জাতীয় স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কমিশন (এনএইচএফপিসি) বিবিসিকে জানিয়েছে । 
 
এক সন্তান নীতি পরিবর্তন করায় ২০০০ সাল থেকে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে আসছে। গত এক বছরে জনসংখ্যা বৃদ্ধি অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। ২০১৬ সালে চীনে ৪৫ ভাগ অর্থ্যাৎ প্রায় দুই কোটি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে যা ২০১৫ সালের তুলনায় শতকরা ১১ দশমিক ৫ ভাগ বেশি।
 
এনএইচএফপিসি’র কর্মকতা ইয়াং এনজুয়াং বলেন, এভাবে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ২০২০ সালের মধ্যে জনসংখ্যা অনেক গুণ বেড়ে যাবে যা প্রতিবছর ১ কোটি ৭০ লাখ থেকে ২ কোটি বাড়তে থাকবে, যা পরবর্তী প্রজন্মের জন্য হমকি হয়ে দাঁড়াবে এবং ২০৫০ সালে ৩ কোটি কর্মপোযোগী জনশক্তি  বেকার হতে পারে। 
 
ইত্তেফাক/এমআই