দাভোসে অবস্থানের শেষ দিনে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাক।
অবসরে যাওয়া খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মধ্যে মূলধারায় সামাজিক ব্যবসাকে নিয়ে আসতে এ আলোচনা হয়।
অলিম্পিক সভাপতি ২০১৮ তে কোরিয়ায় অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক গেমসে বিশেষ অতিথি হিসেবেও প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানান। রিও অলিম্পিকে মশাল বাহক হিসেবে প্রফেসর ইউনূসের অংশগ্রহণের জন্য অলিম্পিক সভাপতি তাঁর অটোগ্রাফ সম্বলিত রিও ২০১৬ অলিম্পিক গেমসের একটি বিশেষ মশাল প্রফেসর ইউনূসকে উপহার দেন।
ইত্তেফাক/এএন
