দূরপাল্লার যাত্রায় বাসের মতো যানবাহনে সাধারণত নির্দিষ্ট স্থানে বিরতির ব্যবস্থা থাকে। বাসের এই সংক্ষিপ্ত বিরতিতে যাত্রীরা একটু হাতমুখ ধোয়া কিংবা চা-নাস্তার সুযোগ পান। যাত্রীদের এই বিরতির সময় গাড়ির চালক-হেলপারও একটু বিশ্রামের সুযোগ পান।
তবে যাত্রীদের জন্য নির্দিষ্ট এই বিরতির বাইরেও এবার শুধু চালকদের জন্য বিশেষ বিরতির ব্যবস্থা করেছে চীন। চালকদের টয়লেটে যাওয়ার মতো বিশেষ কোন প্রয়োজন দেখা দিলে হলুদ রঙ দিয়ে চিহ্নিত নির্দিষ্ট জায়গায় গাড়ি রাখার সুযোগ পাবেন তারা। চালকদের টয়লেটের জন্য এমন অভিনব বিরতির ব্যবস্থা করায় দারুণ খুশি চালকরা। সব থেকে ভালো দিকটি হলো, এই ধরনের জরুরি টয়লেটের জন্য চালকদের কোন পয়সা দিতে হবে না। বিবিসি।
ইত্তেফাক/আরএ
