নায়িকাদের বিয়ের পর জনপ্রিয়তা কমে যায়। এমন প্রবাদ কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচলন রয়েছে। তবে এর বিপরীত ঘটনাও রয়েছে। আর এমন আশঙ্কাই ছিল চিত্রনায়িকা মাহীকে নিয়ে। ক্যারিয়ারে যখন চারিদিক থেকেই সফলতা। আর নায়িকা নির্ভর চলচ্চিত্র অনেকদিন পর তাকে দিয়েই আবারো শুরু হয়েছিল। তাই প্রযোজকদের আস্থার জায়গাজুড়ে ছিলেন মাহী।
কিন্তু মাঝ পথেই যেনো বিরতি দিলেন তিনি। জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বিয়ের মধ্য দিয়ে। পাল্টে গেলো ক্যারিয়ারের চিত্রটা। অনেকেই বললেন ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেলেন মাহী। তার ভক্তরাও বিষয়টি বিশ্বাস করতেও শুরু করেছিলেন। কারণ বিয়ের পর চলচ্চিত্র নিয়ে কোনো খবরেই ছিলেন না তিনি।
সব ধারণাকে মিথ্যে করে আবারো মাহী রূপে ফিরছেন মাহী। হাতে রয়েছে একাধিক চলচ্চিত্র। আগামী মাস থেকেই আবারো আগের সেই মাহীকে ফিরে পাবেন দর্শকরা।
‘জান্নাত’ ছবির শুরু করবেন আগামী মাসে। এরপরই মেহের আফরোজ শাওনের ‘নক্ষত্রের রাত’ ছবির শুটিং করবেন তিনি।
ইত্তেফাক/এমএআর
