একক প্রযোজনা ও যৌথ প্রযোজনা দুটিতেই ব্যস্ত এখন ঢাকাই চলচ্চিত্রের নির্ভরযোগ্য চিত্রনায়ক শাকিব খান। গত বছর রোজার ঈদে ‘শিকারি’ দিয়ে তিনি ক্যারিয়ারে নতুন মোড় নিয়েছেন শাকিব খান। আর সেখানেও সফল এই নায়ক।
এতদিন সেই সফলতার গান মুখে মুখে থাকলেও এবার তা স্বীকৃতিতে রূপ নিয়েছে। ছবিটি সেরা চলচ্চিত্র হিসেবে কলকাতায় ‘কলাকার’ পুরস্কার জিতেছে।
শাকিব এ প্রসঙ্গে বলেন, ‘খবরটি অবশ্যই গর্বের। আর এটি আমার প্রথম যৌথ প্রযোজনার ছবি। তাই ভালোলাগাটা অন্যরকম। ভক্তদের প্রতি কৃতজ্ঞ। কারণ তাদের ভালোবাসা আছে বলেই আমি শাকিব খান। ভক্তদের ভালোবাসার রূপ এই স্বীকৃতি। আর কলকাতায়ও আমাদের ইন্ডাস্ট্রির আর্টিস্টদের অনেকেই চেনেন। একটি উল্লেখ করার বিষয়। কারণ কলকাতায় আমাদের কোনো চ্যানেল বা ছবি চলে না।
সেই জায়গা থেকে আমাদের সম্পর্কে তারা যে ধারণা রাখে এটি খুবই ইতিবাচক।’
শাকিব চলতি সময় ‘অহংকার’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এখানে তার বিপরীতে আছেন বুবলি।
ইত্তেফাক/এমএআর
