বয়ফ্রেন্ডের জন্য বাথটাবে নগ্ন হলেন ইলিয়েনা

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১০:১৫
 
আবারো আলোচনায় বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডি ক্রুজ। ইলিয়েনার বিদেশি বয়ফ্রেন্ড অ্যান্ড্রু নীবোনের জন্য বাথটাবে নগ্ন হয়ে নীবোনের ক্যামেরার সামনে হাজির হলেন। 
 
শুধু ছবি তুলেই ক্ষ্যান্ত হন নি তারা। রীতিমতো সে ছবি ভক্তদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। আর সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে বিষয়টি। 
 
ছবিতে দেখা যায়, নগ্ন হয়ে বাথটাবে শুয়ে আছেন ইলিয়েনা। এই ছবি ছাড়াও আরো বেশকিছু ছবি ইন্সটাগ্রামে প্রকাশ করেছেন নীবোন। 
 
উল্লেখ্য, সিনেমার পাশাপাশি নিজের প্রেমের সম্পর্কের কারণে সম্প্রতি বেশ জোরেসরে আলোচনায় এসেছেন ইলিয়েনা। আর তার কারণ হলো ইলিয়েনার নতুন বয়ফ্রেন্ড অস্ট্রেলিয়ান নাগরিক ফটোগ্রাফার  অ্যান্ড্রু নীবোন। 
 
অক্ষয় কুমারের বিপরীতে রুস্তম সিনেমায় সবশেষ দেখা গেছে এ বলিউড নায়িকাকে। সামনে আসছেন মুবারাকা ও বাদশাহো নামের দুটি সিনেমায়। খবর ইয়াহু নিউজ।
 
ইত্তেফাক/এমএআর