ইরানি ছবিতে আসছেন দীপিকা: সঙ্গে শহিদের ভাই ঈশান

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১০:৫৭
 
বলিউড তারকা দীপিকা পাডুকোন বলিউড-হলিউড ছাড়িয়ে এবার আসছেন ইরানি ছবিতে। সিনেমাটির নির্মাণ করবেন প্রখ্যাত পরিচালক মাজিদ মাজিদি।
 
তবে দীপিকার ইরান যাত্রার চেয়ে আরো বড় খবর হলো তার সঙ্গে কে থাকছেন এখানে? এমন খবরে।
 
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, দীপিকার বিপরীতে এখানে দেখা যাবে শহিদ কাপূরের ছোট ভাই ঈশানকে।
 
ইনস্টাগ্রামে শহিদ এ আভাসই দিলেন। তিনি লিখেছেন, আমাদের গর্বিত করার জন্য, ঈশান এখন ওড়ার জন্য প্রস্তুত।
 
তবে এরপর আর বিস্তারিত কিছুই বলেন নি শহিদ। 
 
উল্লেখ্য, শহিদের আলোচিত ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে নির্মাতা অভিষেক চৌবের সহকারী পরিচালক হিসেবে কাজ করেন ঈশান। খবর এনডিটিভি। 
 
ইত্তেফাক/এমএআর