জনপ্রিয় অভিনেতা ও নাট্যনির্মাতা সালাহ উদ্দিন লাভলুর জন্মদিন আজ। গ্রাম-বাংলার চিরায়ত কাহিনী ও সাবলীল অভিনয় উপস্থাপন দেখা যায় যার নাটক-সিনেমায়, তিনি হলেন লাভলু।
আরণ্যক নাট্যদলে নিয়মিত কাজ করার সময়ই তিনি ওরা কদম আলী, ইবলিশ, সাত পুরুষের ঋণ, গিনিপিক নাটকে অভিনয় করে প্রসংশা কুড়ান।
অবশ্য টিভি নাটকে তিনি প্রথম অভিনয় করেন আবদুল্লাহ ইউসুফ ইমাম পরিচালিত ‘দিন রাত্রির খেলা’ নাটকে। টিভিতে তার প্রথম ধারাবাহিক নাটক ছিল খ ম হারুনের পরিচালনায় ‘শংকিত পদযাত্রা’ নাটকটি।
তার পরিচালিত ‘রঙ্গের মানুষ’, ‘ভবের হাট’, ‘সাকিন সারিসুরি’, ‘ঘরকুটুম’, ‘কবুলীয়তনামা’, ‘দি ভিলেজ ইঞ্জিনিয়ার’, ‘খড়কুটো’ ধারাবাহিক নাটকগুলো বেশ জনপ্রিয়তা পায়।
বর্তমানে চ্যানেল আইতে তার নির্দেশিত ‘সোনার পাখি রুপার পাখি’ প্রচার হচ্ছে। নাটকের পাশাপাশি ৫০টি বিজ্ঞাপনও বানিয়েছেন। তার নির্মিত চলচ্চিত্র ‘মোল্লাবাড়ির বউ’ সুপারহিট ছবি হিসেবেই স্বীকৃত।
জন্মদিন প্রসঙ্গে সালাহ উদ্দিন লাভলু জানিয়েছেন, সবার দোয়ায় বেশ ভালো আছি। পরিবারের সবাইকে নিয়েই আজ বিশেষ সময় কাটবে।
ইত্তেফাক/এমএআর
