হোমনা প্রেসক্লাবের সভাপতি কামাল হোসেন

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১২:৫২
মঙ্গলবার হোমনা থানা প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে।
 
এতে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক মো. কামাল হোসেন (দৈনিক ইত্তেফাক) সভাপতি, মো. হানিফ খান (দৈনিক দিনকাল ও দৈনিক ভোরের সময়) সহসভাপতি, শাহিনা আক্তার (ডেইলি ক্যাপিটাল নিউজ ও দৈনিক পূর্বাশা) সেক্রেটারি, শাহিনূর আক্তার (দৈনিক সমাচার) যুগ্ম সম্পাদক এবং মো. রফিকুল ইসলামকে (হোমনার আলো) সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
 
ক্লাবের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হোমনা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক সাংবাদিক মো. কামাল হোসেন। সভায় প্রতি মেয়াদেই একজন নারী সাংবাদিককে ক্লাবের সেক্রেটারি পদে নির্বাচন করার বিধান সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।
 
ইত্তেফাক/এসএস