তিন সপ্তাহে ‘লক্ষ্মী সোনা’র দর্শক ১০ লাখ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৫:১৫
 
বছরের প্রথম দিনই ইউটিউবে প্রকাশিত হয় মিলন ও স্বরলিপির ‘লক্ষ্মী সোনা’ শিরোনামের মিউজিক ভিডিও। এরমাঝে টেকনিক্যাল সমস্যায় দুদিন গানটি দেখা যায় নি। দর্শক জনপ্রিয়তায় মাত্র তিন সপ্তাহে গানটির দর্শক সংখ্যা দাড়িয়েছে ১০ লাখের বেশি।
 
দর্শক সাড়ায় মুগ্ধ সুরকার, গীতিকার ও মডেলসহ সংশ্লিষ্টরা। ‘লক্ষ্মী-সোনা’ কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর মিলন, সঙ্গীতায়োজন এমএমপি রনি আর কণ্ঠ দিয়েছেন মিলন ও স্বরলিপি।
 
গীতিকার স্নেহাশীষ ঘোষ ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘১০ লাখে 'লক্ষ্মী-সোনা'। সম্ভবত ২০১৭ সালে ১ মিলিয়নের কোঠা পেরোনো প্রথম গান এটি। সকলের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসায় আমরা মুগ্ধ।’ 
 
আর কণ্ঠশিল্পী মিলন জানান, ‘২০১৭ সালের প্রথম কোন মিউজিক ভিডিও যা ১ মিলিয়ন ভিউয়ার পার করেছে মাত্র ২৩ দিনে। বিষয়টা দারুণ লেগেছে। সবাইকে ধন্যবাদ।’
 
মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে আছেন মিলন ও আনফি সিনহা। পরিচালনা করেছেন সৈকত রেজা। সিডি চয়েসের ব্যানারে নির্মিত হয়েছে গানটি।
ইত্তেফাক/এমএআর