নেত্রকোনা আইনজীবী সমিতি নির্বাচনে সীতাংশু-আমিনুলের জয়

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৫:১৭
নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ নেতা এডভোকেট সীতাংশু বিকাশ আচার্য চৌধুরী সভাপতি এবং বিএনপি নেতা এডভোকেট আমিনুল ইসলাম খান মুকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
 
সোমবার নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলাও দায়রা জজ অাদালত কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। রাত ৯টায় ফলাফল ঘোষণা করা হয়।
 
সভাপতি পদে এ্যাডভোকেট সিতাংশু বিকাশ আচার্য ১৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। ১২৬ ভোট পান তার  নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য বিদায়ী সভাপতি ও  জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট লিয়াকত আলী খান। ১২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট আমিনুল হক খান মুকুল। এ নিয়ে তৃতীয়বারের মতো এ পদে জয়ী হলেন আমিনুল। ১১৫ ভোট পেয়ে তার নিকটতম হয়েছেন আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট শফিউল হাসান মঞ্জু।
 
এছাড়া সহ-সভাপতি পদে এ্যাডভোকেট শফিউল হক তালুকদার, যুগ্ম-সম্পাদক পদে এ্যাডভোকেট শেখ মোহাম্মদ মুজিবুর রহমান নির্বাচিত হন। নির্বাচনে বিজয়ী ৫ সদস্য হচ্ছেন, এ্যাডভোকেট জহিরুল ইসলাম, এডভোকেট এখলাছুর রহমান খান, এডভোকেট  শামীম আহম্মেদ , এডভোকেট  মুজিবুর রহমান এবং এডভোকেট মোশারফ হোসেন তমাল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাইব্রেরি সম্পাদক এ্যাডভোকেট আবুল মুনসুর, খেলাধুলা সম্পাদক পদে এ্যাডভোকেট শরীফুল ইসলাম ও অডিটর পদে এ্যাডভোকেট আব্দুর রাশিদ নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন সিনিয়র আইনজীবী এডভোকেট নুরুল ইসলাম ভূঁইয়া।
 
ইত্তেফাক/এসএস