খিলক্ষেতে ট্রাক্টর চাপায় শিশুসহ মা নিহত

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৬:২৮
রাজধানীর খিলক্ষেতে ট্রাক্টর চাপায় দুই বছরের কন্যা শিশুসহ মা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে খিলক্ষেতের বড়ুয়া ট্যাম্পু স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ওই এলাকার মামুন মিয়ার স্ত্রী সালমা আক্তার (২২) ও তাদের দুই বছরের মেয়ে।
 
থানার ওসি জানান, দুপুরে ইটবাহী একটি ট্রাক্টর ওই জায়গা দিয়ে যাচ্ছিল। এ সময় সালমা তার মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। ট্রাক্টরের পেছনের চাকায় ধাক্কায় তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয় ক্লিনিকে নেয়ার পথে মারা যান। দুর্ঘটনার পর চালককে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/এএম।