পিএসএলের পুরো আসর খেলতে পারবেন না সাকিব-তামিম

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৭:১২
পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি আসর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর পুরো আসর খেলতে পারবেন না বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটের সূচির কারণে বোর্ড থেকে এনওসি তারা দেরী করে পাচ্ছেন।
 
আর ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো এবং কার্লোস ব্র্যাথওয়াইটে মিস করছেন পুরো আসরই। আংশিক মিস করবেন ইংলিশ ক্রিকেটার এডুইন মরগ্যানও।
 
তামিম গতবার খেলেছিলেন পেশোয়ার জালমির হয়ে। পুরো টুর্নামেন্ট খেলতে না পারলেও ছিলেন দুর্দান্ত পারফরমার। যে কারণে এবারও তাকে রেখে দিয়েছে শহিদ আফ্রিদির দলটি।
 
সাকিব আল হাসান গত আসরে খেলেছিলেন শোয়েব মালিকের দল করাচি কিংসের হয়ে। তামিমের দল পেশোয়ার জালমিই টেনে নিয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।
 
৯ ফেব্রুয়ারি থেকে আবার ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। জাতীয় দলের সূচি থাকার কারণে তাই পিএসএলের শুরু থেকে খেলতে পারছেন না বাংলাদেশের এই দুই সেরা তারকা। ১৩ ফেব্রুয়ারি হায়দারাবাদে ভারতের বিপক্ষে টেস্ট শেষ হলেই সেখান থেকে দুবাইতে উড়ে যাওয়ার কথা রয়েছে সাকিব-তামিমের। ক্রিকইনফো
 
ইত্তেফাক/এমএইচ