ইতালিতে প্রায় এক সপ্তাহ আগে একটি হোটেলের ওপর তুষার ধসের ঘটনায় এখন পর্যন্ত মোট ১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স একথা জানায়।
এ নিয়ে ইতালির পার্বত্য মধ্যাঞ্চলে হোটেল রিগোপিয়ানোর ওপর তুষার ধসের পর মোট ১৪ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। সোমবার ধ্বংসস্তুপের মধ্য থেকে তিন কুকুর ছানাকে জীবিত উদ্ধার করা হয়। ফলে উদ্ধারকর্মীরা সেখান থেকে কারো জীবিত উদ্ধারের আশা এখনই ছেড়ে দিচ্ছেন না।
খবরে বলা হয়, হোটেল নির্মাণকালীন ঝুঁকি ও দুর্ঘটনার দিনের পারিপার্শ্বিক অবস্থা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
শুক্রবার ধ্বংসস্তুপের ভেতর থেকে বেশ কয়েক জনকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তারা অন্ধকার ও শীতল অবস্থায় কিভাবে ৪৮ ঘণ্টা কাটিয়েছেন তার ভয়াবহ বর্ণনা দেন। তারা তৃষ্ণা মেটাতে এ সময় বরফ খেয়েছিলেন। বিবিসি
ইত্তেফাক/এমএইচ
