‘২০২১ সালের পর বাংলাদেশ আর গরিব থাকবে না’

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৯:১৪

ফরিদপুর জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া বলেছেন, ২০২১ সালের পর বাংলাদেশ আর গরিব থাকবে না। বর্তমান সরকারের চেষ্টায় এখন মধ্য আয়ের দেশ হিসেবে আমরা সারা পৃথিবীতে পরিচিতি পেয়েছি।

গতকাল মঙ্গলবার দুপুরে জেলার সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে অবস্থিত আশ্রয়ন প্রকল্প পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীদের উদেশ্যে তিনি আরো বলেন, আজ নিজেদের গরীব দাবী করে আমাদের কাছে সাহায্য চাইছেন। দেখবেন আগামীতে আপনার এই আশ্রয়ন প্রকল্পের লোকেরাই অন্য দেশের গরীব মানুষদের সাহেয্য করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী এ লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

এ ছাড়া মাঝারদিয়া ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভুমি অফিস, কাগদী-চান্দাখোলা স্কুল ও উপজেলা পরিষদ পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগী কার কি সমস্যা আছে সে বিষয় খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে নানা দিক নিয়ে আলোচনা করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোবাশ্বের হাসান, ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হামিদ, আটঘর ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম খান সোহাগ, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু প্রমুখ।

ইত্তেফাক/এএন