সাপ্তাহিক বন্ধের দিন (শুক্রবার ও শনিবার) ছাড়া অন্য কোনো দিন রাজধানীতে শোভাযাত্রা ও সমাবেশ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
মঙ্গলবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্দ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এই ঘোষণা দেন।
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন।
ইত্তেফাক/এএম।
