স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্ত সকলের কাছে গ্রহণযোগ্য হবে।’
মঙ্গলবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন কমিশন গঠনের বিষয় নিয়ে বিতর্কিত করার কিছু নেই। সংবিধান অনুযায়ী ইসি গঠনের ক্ষমতা রাষ্ট্রপতির। এ বিষয়ে তিনিই সিদ্ধান্ত নেবেন। যে প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন করা দরকার রাষ্ট্রপতি তাই করবেন।
ইত্তেফাক/এএম।
