স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে মশক নিধনে চলতি অর্থবছর ৩৭ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ২০১৬-১৭ অর্থবছরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মশক নিধনে ২৬ কোটি ২৫ লাখ টাকা এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
ইত্তেফাক/এএম।
