পরিমাপ করা হবে হিমালয়ের উচ্চতা!

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ২০:৪২
নেপালে দুই বছর আগে সংঘটিত ভূমিকম্পে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা কমে গেছে কিনা সেটা মেপে দেখার উদ্যোগ নিয়েছে ভারতের জরিপ বিভাগ।
 
মঙ্গলবার সার্ভে অব ইন্ডিয়া ঘোষণা করেছে, নেপালের ওই ভূমিকম্পে এভারেস্টের উচ্চতার সত্যি কোন পরিবর্তন হয়েছে কিনা তা তারা দ্বিতীয়বারের মতো মেপে দেখা হবে।
 
কিছু বিজ্ঞানী সেই ভূমিকম্পে এভারেস্টের উচ্চতা কমে গেছে বলে বিশ্বাস করেন উল্লেখ করে ভারতের সার্ভেয়ার জেনারেল স্বর্ণ সুব্বা রাও বলেন, আগামী দু’মাসের মধ্যেই নেপাল-চীন সীমান্ত এলাকায় অবস্থিত মাউন্ট এভারেস্টে এ লক্ষ্যে একটি জরিপ দল পাঠানো হবে।
 
৬২ বছর আগে ভারতের একটি জরিপে এভারেস্টের উচ্চতা ২৯ হাজার ২৮ ফুট, বা ৮ হাজার ৮৪৮ মিটার বলা হয়েছিল। এটিই এভারেস্টের স্বীকৃত উচ্চতা বলে মানা হয়।
 
চীনের একটি সরকারি রিপোর্ট বলেছে, ২০১৫ সালের ২৫শে এপ্রিল সংঘটিত ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ফলে এভারেস্ট দক্ষিণ-পশ্চিমে ৩ সেন্টিমিটার সরে গেছে।
 
ইত্তেফাক/এমএইচ