বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন সুইস তারকা রজার ফেদেরার। ইনজুরি কাটিয়ে দীর্ঘ ছয় মাস পর কোর্টে ফিরে ৯২ মিনিটের লড়াই শেষে মিশা জারেভকে হারান সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।
সরাসরি তিন সেটে জয় পান ফেদেরার। মেলবোর্নে ৬-১, ৭-৫ আর ৬-২ গেমে হারান জার্মান তারকা জারেভকে। বিশ্ব র্যাংকিংয়ের এক নম্বর খেলোয়াড় অ্যান্ডি মারেকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছিলেন ফাইনালে ওঠার লড়াইয়ে রেকর্ড ১৭টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী ফেদেরারের প্রতিদ্বন্দ্বী স্বদেশি স্তানিস্লাস ভাভরিঙ্কা।
চতুর্থ বাছাই ভাভরিঙ্কা কোয়ার্টার ফাইনালে ৭-৬, ৬-৪, ৬-২ গেমে ফ্রান্সের জো-উইলফ্রেড সোঙ্গাকে হারিয়েছেন। ভাভরিঙ্কা ২০১৪ সালে বছরের প্রথম এই গ্র্যান্ডস্ল্যামে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এখন পর্যন্ত তিনি তিনটি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন।
ইত্তেফাক/এমএইচ
