সদ্য ক্ষমতা গ্রহণ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি দিয়েছে সিরিয়ার আলেপ্পোর সাত বছরের শিশু বানা আলাবেদ। চিঠিতে সে শিশুদের নিরাপত্তা ও জনগণের শান্তি কামনা করেছন। বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ কথা প্রকাশ করেছে।
ট্রাম্পের শপথ নেওয়ার আগেরদিন লেখা এই আবেগঘন চিঠিতে বানা আশা প্রকাশ করেছে, 'আমি জানি আপনি আমেরিকার প্রেসিডেন্ট হবেন। আপনি সিরিয়ার শিশুদের জন্য ভালো কিছু করবেন, কারণ তারা আপনার সন্তানের মতো এবং আপনার মতো শান্তিতে থাকার অধিকার রাখে।'
বানা বর্তমানে তুরস্কে বসবাস করছেন। গত ডিসেম্বরে আলেপ্পোতে যখন গণহারে উচ্ছেদ অভিযান চলছিল তখন তার পরিবারের সাথে সে তুরস্কে চলে আসে।
বানা আলাবেদের একটি বিখ্যাত টুইটার অ্যাকাউন্ট আছে, যেখানে সে সিরিয়ার বিভিন্ন সমস্যার কথা লেখে। তার একাজে সহযোগিতা করেন তার মা ফাতিমা।
বিবিসির সঙ্গে আলাপকালে বানার মা বলেন, 'বানা টিভিতে ট্রাম্পকে দেখে এবং তার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ সম্পর্কে সে অবগত।'
ইত্তেফাক/এসএস
