জন্মদিনে মাকে স্পেন-সেরা উপহার দিলেন মেসি

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৩:২৪
তিনি লিওনেল মেসি, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। কিন্তু নিজে সেরা হলেই যে কাউকে দেওয়া উপহারও সেরা হবে, এমন তো কোনো কথা নেই। কারণ, প্রত্যেকেরই পছন্দ আলাদা আলাদা। আপনার চোখে যেটা সেরা, অন্য কারোর চোখে সেটাই হয়তো মন্দের ভাল। কাজেই উপহার দিয়েও পছন্দ না হওয়ার ঝুঁকিটা রয়ে যায়।
 
কিন্তু লিওনেল মেসি এসবের ঊর্ধ্বে-ই বলতে হবে। তিনি নিজেও সেরা, তার পছন্দও সেরা। অন্তত মায়ের ৫৭ বছরের জন্মদিনে যা উপহার দিয়েছেন তিনি, তা জানার পরে এমনটাই মনে হবে আপনারও।
 
অ্যাস ডটকমের ইংরেজি সংস্করণে প্রকাশিত সংবাদ বলছে, খুঁজে খুঁজে স্পেনের সেরা ওয়াইন জন্মদিনে মাকে উপহার দিয়েছেন মেসি। ছেলের থেকে এমন উপহার পেয়ে মা-ও অনেক খুশি।
 
IMG0
 
অবশ্য শুধু উপহার দিয়েই দায় সারেননি মেসি। পেল্লায় এক কেক সহযোগে ঘটা করে মায়ের জন্মদিনও পালন করেন তিনি। পরে সেই সব সেলিব্রেশনের মুহূর্ত তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভক্তদের সঙ্গে শেয়ারও করেন 'ভিন্ন গ্রহের ফুটবলার'।
 
মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় তার সে সব ছবি।
 
ইত্তেফাক/এএম