এনটিভিতে ‘সং-সার’

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৩:১৪
 
এনটিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘সং-সার’। আজ রাত রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে নাটকটি।
 
সাধারণ গল্পের মোড়কে মোড়ানো একটি অসাধারণ পরিবারের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে গড়ে উঠেছে নাটকের মূল ভাবনা।
 
গোলাম সোহরাব দোদুলের রচনা ও পরিচালনায় ধারাবাহিকটি নির্মাণ করা হয়েছে। 
 
অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, আফরান নিশো, অপর্ণা ঘোষ, শতাব্দী ওয়াদুদ, মৌসুমী হামিদ, আ খ ম হাসান, নাদিয়া, এ্যালেন শুভ্র, তানজিন তিশা, রুনা খান, সাঈদ বাবু, মুনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, শিল্পী সরকার অপু, সজল প্রমূখ।
 
ইত্তেফাক/এমএআর