গেল কয়েকদিন ধরে ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবরে জোরেশোরে বলা হচ্ছে অমিতাভ বচ্চন ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শো সঞ্চালনা থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে এ বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি।
এরমধ্যে নতুন খবর রটেছে, নতুন সিজনে সঞ্চালনার আসনে বসতে পারেন রণবীর কাপুর।
একটি সিজনে শাহরুখ খান সঞ্চালনা করেছিলেন। যদিও সেবার সেটি তেমন জমেনি। তার পরের সিজনে ফের সঞ্চালকের আসনে বসেন অমিতাভ। নতুন সিজনে কেন রদবদল-এমন প্রশ্নের জবাব এখনও মেলেনি। জানা গেছে, বয়সের কারণে সরতে চাইছেন অমিতাভ।
উল্লেখ্য, জনপ্রিয় বৃটিশ গেম শো ‘হু ওয়ান্টস টু বি আ মিলিওনিয়ার’র আদলে ২০০০ সালে ভারতে শুরু হয় কেবিসি। কোটি টাকা নয় বরং অমিতাভের মুখোমুখি বসাই ছিল মূল আকর্ষণ। দিন কয়েকের মধ্যেই তর তর করে উঠে যায় টিআরপি। হিন্দুস্তান টাইমস, বলিউড হাঙ্গামা।
ইত্তেফাক/এমএআর
