নাগেশ্বরীতে জাতীয়পার্টি (জাপা) ও বিএনপির প্রায় তিন সহস্রাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বল্লভেরখাস মমিনগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল ও বল্লভেরখাস ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মজিদ সরদারের নেতৃত্বে কচাকাটা, কেদার, বল্লভেরখাস ইউনিয়ন জাতীয়পার্টি (জাপা) ও বিএনপির প্রায় তিন সহস্রাধিক নেতাকর্মী নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য জাফর আলীর হাতে ফুলের তৈরি নৌকা দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। পরে তাদের রজনীগন্ধা দিয়ে বরণ করে নেয়া হয়।
বল্লভেরখাস ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি চাষী আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোজাম্মেল হক প্রধান, ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরন্নবী চৌধুরী খোকন, নাগেশ্বরীর সাবেক উপজেলা চেয়ারম্যান আছলাম হোসেন সওদাগর, জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক কাজী নাজমুল হুদা লাল, মোস্তফা জামান, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল সরকার, আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক লিটন চৌধুরী, সাবেক মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, কেদার ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, মাজহারুল ইসলাম মাজু প্রমুখ।
ইত্তেফাক/এসএস
