চ্যানেল আইতে আগামীকাল ২৬ জানুয়ারি বিকেল ৩টা ৩০ মিনিটে প্রচার হবে এ সপ্তাহের বিশেষ ছবি নদীজন।
ছবিটির চিত্রগ্রহণ, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় করেছেন শাহনেওয়াজ কাকলী।
নদীজন নদীর পাশের মানুষের গল্প নিয়ে নির্মিত। শ্যুটিংয়ের হয়েছে কুষ্টিয়ায়। গড়াই নদ থেকে পদ্মা নদী পর্যন্ত। নৌকার মাঝি নদীজন ছবির অন্যতম একটি চরিত্র।
অভিনয় করছেন মামুনুর রশীদ, প্রাণ, শর্মীমালা, তমা মির্জা, শফিক মনা, নিরব, মোমেনা চৌধুরী, রিপন, বিপ্লব প্রসাদ, রিফাত চৌধুরী, টোকাই সাগর প্রমুখ।
সংগীত করছেন ইমন সাহা। ডিজিটাল প্রযুক্তির ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।
ইত্তেফাক/এমএআর
