বলিউডের দুই জনপ্রিয় খান, একজন সালমান, আরেকজন শাহরুখ। এই খানদের সঙ্গে কাজ করার বিষয়ে বলিউড অভিনেত্রীদের মধ্যে বরাবরই আগ্রহ একটু বেশিই। একটু দেরিতে হলেও এই দুই খানকে নিয়ে একসঙ্গে মন্তব্য করলেন বলিউডের আরেক সেনসেশন সানি লিওন।
২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখের রইস। সিনেমার প্রচারে আবারো ‘বিগ বস’এ হাজির হয়েছিলেন শাহরুখ খান।
রইস এর ‘লায়লা ম্যায় লায়লা’ আইটেম গানে দেখা গেছে সানি লিওনকে কিং খানের সঙ্গে। অন্যদিকে বিগবসে হাজির হয়ে সেখানে পেয়েছিলেন সালমানকে।
সালমান- শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে সানি লিওন বলেন, সালমান অনেক ভালো এবং মজার মানুষ। অন্যদিকে শাহরুখ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, শাহরুখ অনেক নম্র, দয়ালু এবং উদার মনের মানুষ। খবর ইন্ডিয়া ডট কম।
ইত্তেফাক/এমএআর
