এনটিভি'র স্টুডিও লাইভ কনসার্টে রানা

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৫:৩৯
 
এনটিভির জনপ্রিয় সাপ্তাহিক মিউজিক্যাল কনসার্ট শো মিউজিক অ্যান্ড রিদমে এবারের অতিথি হিসেবে থাকছেন ক্লোজআপ ওয়ান তারকা এইচ এম রানা।
 
যদিও এখন তাকে সবাই তার সম্প্রতি লেজার ভিশন থেকে প্রকাশ পাওয়া রানার এ্যালবামের সবচেয়ে আলোচিত গান ও মিউজিক্যাল ফিল্ম পাপা চিক চিক রানা নামেই অনেকে চেনেন। 
 
কনসার্টে রানা তার সম্প্রতি প্রকাশিত অ্যালবামের মৌলিক গানসহ বেশ কিছু জনপ্রিয় গান গাইবেন।
 
কনসার্টটির ব্যান্ড লাইন আপে কারা থাকছেন এ বিষয়ে রানা বলেন, লীড গীটারে হেরি, বেইজ গীটারে হেরিস , ড্রামস ও অকটোপ্যাডে পলাশ, কী-বোর্ডে আপন এবং পারকাশনে আছেন উজ্জল।
 
উল্লেখ্য জুনাইদ বিন জিয়ার প্রযোজনা ও পারিহা লিমার উপস্থাপনায় কনসার্টটি আগামীকাল বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে এনটিভি সরাসরি সম্প্রচার করবে।
 
ইত্তেফাক/এমএআর