ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে তুষার ধসে পাঁচ জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার রাতের এই ঘটনায় একই পরিবারের চার জন ও এক সৈন্য রয়েছে।
সীমান্তবর্তী গুরেজ এলাকার বাদুগাম গ্রামে তুষারপাতে একই পরিবারের চার সদস্য মারা যায়। তুষারপাতের সময় তারা নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলো।
পুলিশ ও উদ্ধারকর্মীরা তুষার কেটে ঔই বাড়ি থেকে ১৮ বছরের এক কিশোরকে জীবিত উদ্ধার করেছে।
এ অঞ্চলের পুলিশের মহাপরিদর্শক জাভিদ গিলানি বলেন, মঙ্গলবার দিবাগত রাত চারটার দিকে তুষারপাতে একটি পরিবারের চার জন নিহত হয়। তবে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এদিকে উত্তরাঞ্চলের সনমার্গ এলাকায় একটি সেনা ব্যারাকে অপর এক তুষারপাতে এক সৈন্যের প্রাণহানি হয়েছে।
ইত্তেফাক/এমএইচ
