টোগোর বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে সহজেই আফ্রিকান নেশন্স কাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেছে ডেমোক্রেটিক রিপাবলিক (ডিআর) অব কঙ্গো।
মঙ্গলবার পোর্ট জেন্টিলে অনুষ্ঠিত ম্যাচের ২৯তম মিনিটে জুনিয়র কাবানাঙ্গার গোলে এগিয়ে যায় কঙ্গো।
দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিসকেনস কেবানো। ম্যাচের ৬৯ মিনিটে টোগোর হয়ে গোল করে ব্যবধান কমান কজো লাবা। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার মাত্র ১০ মিনিট আগে পল জোসে এমপকু গোল করলে ৩-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে কঙ্গো।
সি গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করা দলটি রবিবার উত্তর গ্যাবনের ওয়েমে কোয়ার্টার ফাইনালে অংশ নিবে।
ইত্তেফাক/এমএইচ
