অস্ট্রেলীয় ওপেন টেনিসে মহিলা এককে সেমিফাইনাল নিশ্চিত করেছেন দ্বিতীয় বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। তবে কোয়ার্টারফাইনাল থেকেই বিদায় নিলেন পঞ্চম বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিন প্লিসকোভা।
শেষ আটে সেরেনার প্রতিপক্ষ ছিলেন নবম বাছাই অস্ট্রেলিয়ার জোহান্না কোন্তা। তবে এ ম্যাচে ফেভারিট ছিলেন সেরেনাই। তাই, ম্যাচের শুরু থেকে নিজের সেরাটা খেলতে থাকেন সেরেনা। ফলে, কোনঠাসা হয়ে পড়েন কোন্তা। মাত্র ১ ঘন্টা ১৫ মিনিটে ম্যাচ জিতে নেন সেরেনা। ৬-২ ও ৬-৩ গেমে শেষ আটের ম্যাচ জিতে সেমিতে নাম লেখান সেরেনা।
সেরেনার সেমিফাইনাল নিশ্চিত করার দিন টুর্নামেন্ট থেকে বিদায় নেন প্লিসকোভা। অবাছাই জার্মানির মিরজানা লুসিয়া বারোনির কাছে ৬-৪, ৩-৬ ও ৬-৪ গেমে হার মানেন প্লিসকোভা। এ ম্যাচটি শেষ হতে সময় লেগেছে ১ ঘণ্টা ৪৭ মিনিট।
ইত্তেফাক/এমএইচ
