মেক্সিকো সীমান্তে ২০০০ মাইল লম্বা দেয়াল নির্মাণের নির্বাহী আদেশ ট্রাম্পের

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ০১:৫৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর সঙ্গে সীমান্তে ২ হাজার মাইল লম্বা দেয়াল নির্মাণের নির্বাহী আদেশ জারি করেছেন। এক সাক্ষাতকারে তিনি বলেন, এই দেয়াল নির্মাণের অর্থের ক্ষতিপূরণ অবশ্যই মেক্সিকো দেবে।

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ট্রাম্পের প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির একটি অনুষ্ঠানে এই নির্বাহী আদেশ স্বাক্ষর করতে গিয়ে ট্রাম্প বলেন, আমরা শুরু থেকেই এই দেয়াল নির্মাণের বিষয়ে কথা বলা শুরু করেছিলাম।

এছাড়াও চলতি সপ্তাহে জাতীয় নিরাপত্তা বৃদ্ধি, শরণার্থী হ্রাস, কয়েকটি মুসলিম দেশ থেকে ভিসা প্রদানে কড়াকড়ি সংশ্লিষ্ট বিষয়ে চলতি সপ্তাহে বেশ কিছু নির্বাহী আদেশ জারি করতে পারেন ট্রাম্প। এবিসি নিউজকে দেয়া সাক্ষাতকারে ট্রাম্প বলেন, ৮ বিলিয়ন ডলার খরচায় নির্মিতব্য এই দেয়াল নির্মাণব্যয় মেক্সিকোকেই পরিশোধ করতে হবে। বিবিসি।

ইত্তেফাক/এসএসএ