মারা গেছেন অ্যামি অ্যাওয়ার্ডজয়ী মার্কিন অভিনেত্রী মেরি টাইলার

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ০২:১১

না ফেরার দেশে চলে গেছেন অ্যামি অ্যাওয়ার্ডজয়ী মার্কিন অভিনেত্রী মেরি টাইলার মুর। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর।

১৯৬০ এর দশকে জনপ্রিয় সিটকম শো দ্য ডিক ভ্যান ডাইক শো’র মাধ্যমে জনপ্রিয়তা অর্জনের পরে নিজের নামে দ্য মেরি টাইলার মুর শো শুরু করেছিলেন তিনি। টিভির কাজের জন্য অ্যামি অ্যাওয়ার্ড জেতা মুর ১৯৮০ সালের সিনেমা ‘অর্ডিনারি পিপল’এ অনবদ্য অভিনয়ের কারণে অস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন। তার সহকারী মারা বুক্সবাম মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, মৃত্যুর সময়ে তার পাশে বন্ধু ও স্বামী ড. এস রবার্ট লেভিন ছিলেন। বিবিসি।

ইত্তেফাক/এসএসএ