‘আমাদের দেখে সবাই অবাক হচ্ছে’

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ০৮:৫৪
 
‘মা হচ্ছেন কারিনা’ গতবছর এই খবর গণমাধ্যমে প্রকাশের পর থেকেই তাকে ঘিরে শুরু হয় আলোচনা। কারিনার পোশাক, জীবনযাপন, কাজ সবকিছু নিয়েই সবার কৌতূহল বেড়ে যায়। মাতৃত্বকালীন ছুটিতে সেই সময়টায় বন্ধ রেখেছিলেন নিজের সব কাজকর্ম। সন্তান তৈমুরের বয়স এখন প্রায় ৩ মাস। 
 
এজন্যই বেশিদিন আর কাজের বিশ্রামে থাকতে আগ্রহী নন কারিনা কাপুর। তাই এরইমধ্যে নিয়মিত কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলিউডের এই অভিনেত্রী। 
 
আর দ্রুত কাজে ফেরা প্রসঙ্গে কারিনা বলেন, ‘আমাদের দেখে সবাই অবাক হচ্ছে। কিন্তু আমি মনে করি নিজের যদি আত্মবিশ্বাস থাকে তাহলে এই সময়ে কাজ করাটা খুব বেশি অসুবিধা হয় না। আমার সন্তানকেও আমি সময় দিচ্ছি। পাশাপাশি নিজের কাজগুলোও শুরু করেছি। সাইফকে ধন্যবাদ, ও আমাকে অনেক সাহায্য করছে।’
 
 ইত্তেফাক/এমএআর