বন্দুক হাতে সিনেমায় সুপরিচিত তিনি, ব্রেভহার্ট খ্যাত সিনেমা দিয়ে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন। আরো একটি খবর দিয়ে বাজিমাত করলেন এই হলিউড অভিনেতা মেল গিবসন। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবেদনে এ খবর পাওয়া গেল।
লাইফ পার্টনার পরিবর্তনে বেশ নামকাম রয়েছে এ অভিনেতার। সকলের সঙ্গে যে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন তা না। কিছুদিন আগে ২৬ বছর বয়সী রোজালিন্ড রসকে বিয়ে করেন ৬১ বছরের এই অভিনেতা।
আর এবার রোজালিন্ড একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ছেলের নাম রাখা হয়েছে লার্স জেরার্ড গিবসন। মেলর পুত্র-কন্যাদের তালিকায় লার্সের স্থান নবমে। ২৩ জানুয়ারি সোমবার এ সন্তান জন্মগ্রহণ করে।
রোজালিন্ডর মতে, মেল বাবা হিসাবে খুবই দায়িত্ববান। এবং তারা এই খুশির দিনটার জন্য স্বাগ্রহে অপেক্ষা করছিলেন। তিনি বলেন, গত দুই বছর আমাদের জীবনের অন্যতম সেরা সময়। রোজালিন্ড-এর এটিই প্রথম সন্তান। মেল এর নবম সম্তান লার্স।
IMG0
উল্লেখ্য, ১৭ থেকে ৩৬ বছরের ব্যবধানে মেল’র সাত সন্তান আছে। ৩০ বছর ধরে প্রাক্তন স্ত্রী রোবিন মুরের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন মেল। আর সাত সন্তানই সেই পক্ষের।
২০০৬ সালে বিচ্ছেদ হয় এই জুটির। তবে ডিভোর্সের জন্য হলিউডের রেকর্ড সংখ্যক খোরপোশ দিতে হয়েছিল মেলকে। ২০০৯-এ অকসানা গ্রিগোরিভা নামে এক নারী সঙ্গেও সম্পর্ক হয় এই অভিনেতার। লুসিয়া নামে সে ঘরে একটি কন্যা রয়েছে মেলের।
ইত্তেফাক/এমএআর/কেকে
