ভুতের প্রসঙ্গ উঠলে বেশিরভাগ মানুষই উঁড়িয়ে দেন। গড়পড়তা বেশিরভাগ মানুষ মুখে বলেন তাদের ভুতে বিশ্বাস নেই। তাদের মতে, ভুত বলে পৃথিবীতে কিছু নেই, সবই মনের ভুল। কিন্তু রাতের বেলা সুনসান বাড়িতে কিংবা দিনের বেলা পুরনো বাড়িতে একা থাকলে মনের মধ্যে এক ধরনের ভয় ঠিকই কাজ করে।
মানুষ ভুতে বিশ্বাস করুক আর না করুক ‘সত্যিকারের এক ভুতের’ দেখা মিলেছে এবার। সত্যিকারের সেই ভুতের ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর রীতিমতো ভাইরাল হয়ে গেছে। ‘রিং’ সিরিজের সদ্য মুক্তি পাওয়া দি রিং ২০১৭ নিয়ে হরর মুভিভক্তরাও যখন মাতামাতি করছেন তখনই আবির্ভাব হয়েছিল সামারা নামের ‘সত্যিকারের ভুত’।
মূলত একটি টিভির শোরুমে রিং ২০১৭ এর মুভির বিভিন্ন দৃশ্য চলছিল। টিভির শোরুমে আসা লোকজন বিভিন্ন মডেলের টিভি দেখায় ব্যস্ত তখন। হঠাত্ একটি টিভির মধ্যে থেকে বেরিয়ে আসল সামারা চরিত্রের ভুতটি। আচমকা টিভির মধ্য থেকে এভাবে ভুত বেরিয়ে আসায় অনেকেই ভয় পেয়ে থাকেন।
প্রকৃত ঘটনা হলো, টিভি শোরুমের আগত দর্শকদের নিয়ে মজা করতে একটি টিভির পেছনে সামারার মতো একজনকে সাজিয়ে বসিয়ে রাখা হয়। স্ক্রিনের সামারা ভুতের মতো সেজে থাকা সত্যিকারের একটি মানুষ বেরিয়ে এসে ভয় দিতে থাকে দর্শকদের। মজার এই ভিডিওটি অনলাইনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ইতিমধ্যে ৩০ লাখেরও বেশি বার দেখা হয়ে গেছে ভিডিওটি।-এনডিটিভি
