শাহরুখকে টুইটবার্তায় কী বললেন হৃতিক

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১৩:২৬
 
শাহরুখকে চমকে দেয়া টুইট করলেন হৃতিক। সম্মান আর শ্রদ্ধার জায়গায় শাহরুখ ভক্ত কিংবা স্বয়ং বলিউড বাদশাহকে আবারো সালাম দিলেন কৃষ তারকা।
গতকাল মুক্তি পেয়েছে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘রইস’ এবং হৃতিক রোশনের ‘কাবিল’ ছবি।
 
একই দিনে মুক্তি নিয়ে আলোচনা এক সময় গিয়ে দাঁড়িয়েছে শাহরুখ-হৃতিকের লড়াইয়ে। সবারই প্রশ্ন কে আগে, কে পরে-এসব নিয়ে।
 
হ্যাঁ, বাণিজ্যিক হিসেবে শাহরুখ এগিয়ে। ‘রইস’ প্রথম দিনে শুধু ভারতে ব্যবসা করেছে ২১ কোটি রুপি। আর হৃতিকের ‘কাবিল’ আয় করেছে মাত্র সাড়ে ৭ কোটি রুপি।
 
এ খবর হৃতিকের কাছে পৌঁছানোর আগেই শাহরুখকে তিনি জানিয়ে দিলেন অগ্রিম শুভেচ্ছা। টুইটে হৃতিক বলেন, প্রিয় শাহরুখ, একজন পরামর্শক হিসেবে আপনি অবশ্যই আপনার রেইস নিয়ে আমাকে উৎসাহিত করবেন। সেই সঙ্গে একজন শিক্ষার্থী হিসেবে আমি আশা করি আপনিও আমার কাবিল নিয়ে গর্ববোধ করবেন।
 
প্রচার-প্রচারণায় শাহরুখ ও হৃতিক কেউই কমতি রাখেননি। দুজনই প্রায় দুই মাসের প্রচারণা চালিয়েছেন। তবে অনেকেই বলেছিলেন এ দৌড়ে শাহরুখ কিছুটা এগিয়ে রয়েছেন। তার অবশ্য কারণ আছে, শাহরুখ বরাবরই অভিনেতার চেয়ে প্রচারণায় একটু বেশিই পটু। সিনেমা মুক্তির প্রথম দিনে তা করেও দেখালেন তিনি। ফার্স্টপোস্ট। 
 
ইত্তেফাক এমএআর