'দুলাভাই জিন্দাবাদ' নিয়ে আসছেন মৌসুমী

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১৪:৩০
 
চিত্রনায়িকা মৌসুমী 'দুলাভাই জিন্দাবাদ' শিরোনামের নতুন ছবি নিয়ে আসছেন। এ সিনেমায় তার সঙ্গে থাকছেন ডিপজল।
 
'দুলাভাই জিন্দাবাদ' পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর। জানা গেছে, আসছে ফেব্রুয়ারি থেকে ছবির শুটিং শুরু হবে।
 
মৌসুমী বললেন, নতুন চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য ভালো লেগেছে। এখন অনেক বেছে বেছে কাজ করছি। ভালো একটি কাজ দর্শকদের উপহার দিতে পারবো আশা করছি।
 
উল্লেখ্য, মনতাজুর রহমান আকবরের সঙ্গে এর আগে মৌসুমী ১৩টি সিনেমায় কাজ করেছেন। সবশেষ ২০০৪ এ 'ভাইয়ের শত্রু ভাই' সিনেমায় কাজ করেন।
 
'দুলাভাই জিন্দাবাদ' এর কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। 
 
ইত্তেফাক এমএআর