মাশরাফির হাতে ‘ভালবাসা এমনই হয়’

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১৫:০১
 
আগামীকাল ২৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ভালবাসা এমনই হয়’। আর এই ভালবাসার গল্প নিয়ে নির্মিত ছবিটির পোস্টার হাতে দেখা গেল টাইগার দলপতি মাশরাফিকে।
 
নিউজিল্যান্ড ট্যুর শেষে দেশে ফিরেছেন টাইগার বাহিনী। আর ফেরার পরেই এই প্রথম দেখা গেল মাশরাফিকে। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার দিয়েছেন ‘ভালবাসা এমনই হয়’ সিনেমার অন্যতম অভিনেতা মিশু সাব্বির।
 
প্রকাশিত ছবিতে মাশরাফি ছাড়া ছিলেন এই সিনেমার নির্মাতা তানিয়া, অভিনেতা মিশু ও সাজু মুনতাসির।
IMG0
উল্লেখ্য, অভিনেত্রী তানিয়া আহমেদের নির্মিত প্রথম চলচ্চিত্র এটি। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছে বিদ্যা সিনহা মিম ও সাজ্জাদ। লন্ডনে চিত্রায়িত ও নির্মিত ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।
 
মিম-সাজ্জাদ ছাড়াও এখানে আরো অভিনয় করেছেন মীর সাব্বির, তানজিকা আমিন, মিশু সাব্বির, সোহেল খান, তারিক আনাম খান প্রমুখ।
 
কাহিনী, সংলাপ ও রচনায় রায়হান খান এবং নৃত্য পরিচালনা, চিত্রনাট্য, পরিচালনা করেছেন তানিয়া আহমেদ। সংগীত পরিচালনা ও কম্পোজিশনে এস.আই টুটুল, হাবিব ওয়াহিদ এবং জে. কে। একযোগে ৬০টির বেশি সিনেমা হলে সিনেমাটি দেখা যাবে কাল থেকে। 
 
ইত্তেফাক এমএআর